‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যেয় কেন্দুয়ায় সমবায় দিবস পালিত

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ লা নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কতৃক আয়োজিত দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র‍্যালী এবং উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

আলোচনা সভার সভাপতিত্বে করেন, উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান চৌধুরী।

উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক মো. মাহফুজুর রহমানের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন প্রমূখ।

এসময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, ফ্রিল্যান্সিং মহিলা সমিতির সভাপতি রুমা আক্তার, রঙিন বাড়ি আইটি সলিউশনের উদ্যোক্তা সাইমন জাহান খান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ