দাগনভূঞাঁয় খেলাফত মজলিসের জায়লস্কর ইউনিয়ন কমিটি গঠিত

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় খেলাফত মজলিসের ৮ নং জায়লস্কর ইউনিয়ন শাখা গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) মাওলানা আনোয়ার হোসেনকে সভাপতি এবং মাওলানা মোঃ ইসরাফিলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নোয়াখালী জোন সহ-পরিচালক ও ফেনী-৩ আসনে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দাগনভূঞাঁ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দিন, সার্ভেয়ার জহিরুল ইসলাম পাভেল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আফসার মুরাদ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ