মো: রফিকুল ইসলাম,নড়াইল।
নড়াইলে সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড একাডেমির পক্ষ থেকে চলমান
দুই জন এম বি বি এস ডাঃ দিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়েছে।
(৩১ অক্টোবর) শুক্রবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদে ৫ শতাধীক গরিব অসহায় রোগীদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরন করেন,সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড একাডেমি।
সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড ইস্পর্স একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইতালীয়ান সিটিজেন মো: তরিকুল ইসলামের সহযোগিতায় নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গত দুই বছর ধরে চলমান দুই জন এম বি বি এস ডাঃ দিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ করা হয়।
এ সময় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতারণে উপস্থিত ছিলেন,সংগঠনের পরিচালক মো: শরিফুল ইসলাম,সদস্য সচিব রাব্বি হোসাইন,মূখ্য সচিব মো: সাদ্দাম হোসেন,সিনিয়র সদস্য মো: নান্নু শেখ,মো: জাহাঙ্গীর শেখ,মো: কবির শেখ,মো: হান্নান শিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন,নড়াইল জেলাকে একটি আদর্শ জেলায় পরিনত করতে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে,গরিব অসহায় রোগী'রা ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ পেয়ে আনন্দে আপ্লুত হয়ে বলেন,আমরা অসহায় মানুষ টাকার অভাবে ঠিক মত ডাক্তার দেখাতে পারি না,ছেলেরা আমাদের দাক্তার দেখায়ে ঔষধ দিয়েছে।