বাউল সালাম সরকারের হাতে ইউএনওর উপহার: নতুন বেহালায় বাজবে মাটির গান

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

বাউল কবি ও শিল্পী সালাম সরকারের প্রিয় বেহালা সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ায় তিনি মন খারাপ করেছিলেন। বিষয়টি জানতে পেরে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ইমদাদুল হক তালুকদার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ইউএনও হঠাৎই বাউল সালাম সরকারকে উপজেলা পরিষদ চত্বরের “জালাল মঞ্চে” উপহার হিসেবে হাতে তুলে দেন একটি উন্নতমানের নতুন বেহালা। বেহালা হাতে পেয়ে বাউল সালাম সরকার শিল্পী আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কেন্দুয়া উপজেলার স্থানীয় সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মুহূর্তটি যে শুধু একটি উপহার দেওয়ার মুহূর্ত ছিল এমন নয়, বরং সংস্কৃতি ও মানবিকতার একটি অনুপ্রেরণার প্রতীক তা সকলের নজরে আসে।

কেন্দুয়া উপজেলার সংস্কৃতিকর্মীরা ইউএনও ইমদাদুল হক তালুকদারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

এ ধরনের উদ্যোগ স্থানীয় শিল্প ও সাংস্কৃতিক ধারা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ