
জুয়েল হৃদয়, শরণখোলা।
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড় থেকে রায়েন্দা বাজারের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শরণখোলা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ মধু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপি নেতা জাকারিয়া জমাদ্দার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এইচ শাহীন, যুবদল নেতা রুবেল তালুকদার, বাপ্পি, সামসু হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং বাগেরহাট-৩ আসনের জননন্দিত নেতা কাজী খায়রুজ্জামান শিপন-এর জন্য দোয়া কামনা করেন। তারা বলেন, “কাজী খায়রুজ্জামান শিপন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে স্থানীয় মানুষের পাশে থেকে বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
লিফলেট বিতরণ কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তালুকদার মোঃ মধুর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে জনসাধারণের হাতে তারেক রহমানের ৩১ দফা লিফলেট তুলে দেন। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষও আগ্রহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানান।
