
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরব উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন (বিএসএসিইউ) “ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় “এর সদ্য ২৫-২৬ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের মো. মিশেল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০-২১ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের রাজিব মিয়া এবং সাংগঠনিক সম্পাদক তাবাসসুম কায়সার জেরিন।
বিগত কমিটির বিদায়ী আলোচনার পর নতুন কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি
মো. সানাউল্লাহ, মেহজাবিন ইমা, ইলমা বেগম, আকরাম হোসেন, রাইসা আক্তার রত্না, সওগাত শারমিন সেতু, কৌশিক বিশ্বাস, ইসরাত জাহান অর্পা; যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বি, নিশাদুজ্জামান, জিহাদুর রহমান প্রাচীর, রাজু আহমেদ, আনা কারেনিনা, লুৎফর রহমান জুবায়ের, সাদিয়া জাহান, নিহা জাহান রত্না; সহ-সাংগঠনিক সম্পাদক আল-রবিন,
নকিব হাসান শুভ, কামরুল ইসলাম;
অর্থ সম্পাদক রায়হান মিয়া; দপ্তর সম্পাদক আবরার ফাহিম জয়; উপ-দপ্তর সম্পাদক
তুষার মীর;বছাত্রী বিষয়ক সম্পাদক
মিথিলা আক্তার; উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক
সানিয়া খানম; প্রচার সম্পাদক সৈয়দ আবুল সাইম; গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
সিফাত আকন্দ; উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক জামান ফাহীদ; ক্রীড়া বিষয়ক সম্পাদক নাফিজ খান; উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুর রহমান রাকিব; সাহিত্য বিষয়ক সম্পাদক
ফারিহা হক সাবা; উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রনি বেগম;আইন বিষয়ক সম্পাদক
নিশাত নূর নিসা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান আনিস সামি;
কার্যকরী সদস্য এহসানুল কবির,প্রতীত অর্ণব মুহাইমীন,মোবাশ্বিরা ইসলাম তৃনা, সাদাফ আহমেদ রাইসা, সামিয়া আফরিন প্রভা মনোনীত হয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি মো.মিশেল বলেন, “ভৈরব স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরবের সকল শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটিজের উপর উৎসাহিত করবো। সংগঠন কে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রিয় সংগঠন।”
সাধারণ সম্পাদক রাজিব মিয়া বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরবের শিক্ষার্থীদের পাশে সব সময় বটবৃক্ষ হয়ে থাকবে আমাদের এ সংগঠন।”