দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​ফেনীর দাগনভূঞা উপজেলার মমারিজপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে আবুল কালাম প্রথম, রহিম উল্লাহ বাবুল দ্বিতীয়, আব্দুল হালিম তৃতীয় এবং মোঃ নুরুল হুদা হুদন চতুর্থ নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নিলুফা খানম পিংকি এবং দাতা সদস্য হিসেবে মোঃ শাহাদাত হোসেন নির্বাচিত হন।

​সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে বিদ্যালয়ের মোট ৪৩৩ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ অভিভাবক সদস্যের চারটি পদের বিপরীতে নয়জন এবং সংরক্ষিত মহিলা সদস্যের একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

​এদিকে, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ মোবারক হোসেন ও মোঃ রাফিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। তিনি জানান, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ