
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) নেত্রকোণার কেন্দুয়া উপজেলা এবং পৌর যুবদলের একাংশের আয়োজনে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের নেতৃত্বে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সারোয়ার জাহান জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদির আহমেদ (সুরুজ), মো. আক্কাছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রতন, উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন মামুন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি মো. আবু সিদ্দিক সিদ্দু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে।