
মো: রফিকুল ইসলাম,নড়াইল।
নড়াইলে এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল সদরে মাদক ও সন্ত্রাস মুক্ত,উন্নত ও আধুনিক নড়াইল গঠনে সকল স্তরের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ করেন।
তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন। তারেক রহমানের সাথে সম সূরে তার প্রতিপাদ্য ছিল, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”
ড. ফরিদুজ্জামান ফরহাদ (২৯ অক্টোবর) বুধবার সকালে নড়াইল সদরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র্যালী বের করে নড়াইল কোর্ট চত্বরে এসে গণসংযোগ করেন এবং কোর্ট চত্বরে বক্তব্যে বলেন,নেতাকর্মীরা আপনারা জানেন গত ২০১৮ সালে আমাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছিলেন,আমি আশা করি এইবার আমাকে মনোনয়ন দিবে।
আমি মনোনয়ন পেলে এবং জয় লাভ করলে নড়াইলে আমি সকল ধরণের উন্নয়ন করবো। আপনারা যদি নড়াইলের উন্নয়ন চান তাহলে ধানের শিষে ভোট দিন।