বদরের ইতিহাস এক গৌরবময় ইতিহাস। ড.মোস্তাফিজুর রহমান ফয়সাল

মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব প্রতিনিধি

আজ ১৭ রমজান, ১৮ মার্চ’২৫, মঙ্গলবার খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, প্রধান অতিথি বলেন হক ও বাতিলের লড়াইয়ে স্বল্পসংখ্যক মুসলমান জানবাজি রেখে কাফেরদের মোকাবিলায় জয়লাভ করেছিলেন। বদর যুদ্ধে ৭০ জন মুশরিক নিহত ও ৭০ জন বন্দি হয়। অন্যদিকে মাত্র ১৪ জন মুমিন বীর সেনানী শাহাদতের অমীয় সুধা পানে অমর হন। যেহেতু সেদিন কাফের-বেইমানদের সঙ্গে ইসলামের পার্থক্য সূচিত হয়েছিল তাই এ দিবসকে ইয়াওমুল ফুরকানা বা সত্য-মিথ্যার পার্থক্যের দিন বলা হয়। বদরের এ ঘটনা থেকে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, মুসলিম উম্মাহ এমন একটি জাতি, যে নীরবে নিভৃতে অত্যাচার-অনাচার-জুলুম সহ্য করাকে ভয়াবহ গোনাহ মনে করে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় কর্তব্য।

জেলা সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হাই, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত, ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফেনী জেলার যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসাইন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সহ সভাপতি মাওলানা আমির হোসাইন,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি মোহাম্মদ আলি, এবি পার্টি ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ ভূঁইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলার সভাপতি সালাউদ্দিন মামুন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক প্রভাষক মোর্শেদ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, জমিয়তুল মুদাররেসিন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আফসার ফারুকী, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি রোটারিয়ান মামুনুর রশিদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা প্রতিনিধি মোহাইমিন তাজিম, ওমর ফারুক, জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলার সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম,

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন –

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক সংগ্রাম ফেনী জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, দৈনিক আমার দেশ তুমি জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক এর সম্পাদক মোঃ এনামুল হক, যমুনা টেলিভিশন ফেনীর প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইন এর নুরুল্লহ কায়সার, দৈনিক ইত্তেফাক ফেনী জেলা প্রতিনিধ এম এ আকাশ, ফেনীর প্রত্যয়ে সিনিয়র সাংবাদিক তানজিদ উদ্দিন শুভ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ