
জুয়েল হৃদয়,শরনখোলা।
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম। এতে শতাধিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
বিকেলে উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম মোল্লা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন খান’এর সঞ্চালনায় আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা আশা প্রকাশ করেন—আগামী দিনেও যুবদল দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।