
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল-এর পিতা আলহাজ্ব এ.কে.এম. জিল্লুর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। সংক্ষিপ্ত আলোচনায় তিনি পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বারোপ করেন এবং মরহুমের আত্মার শান্তি ও জান্নাতবাসের জন্য বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, সকল অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ফুড এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আস সাদ, এবং পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ।