
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁ*স দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।
সোমবার বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিত ছিল।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দুই মাস আগে ৩০ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আকতার ও স্ত্রী মুক্তা আক্তার। ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার।
আজ ভিডিও কলে স্ত্রীকে দেখিয়ে ফাঁ*স দেন শামিম। কিন্তু কেন এমন ঘটনা সেটা এখনো জানাযায় নাই।