সোহেল রানা বাবু, বাগেরহাট।
বাগেরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) জেলা শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট গ্রীণহার্ট স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রীণহার্ট স্কুলের সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রেহেনা আক্তার, বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসম্মৎ রাজিনা খানম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। এসময়ে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ দেন।
পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।।