মোরেলগঞ্জ প্রতিবেদক :
বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন বলেছেন, যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে খেলা ধুলার বিকল্প নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই বলেছেন, আগামি তরুন প্রজন্মের মেধাকে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরকেও আরও সচেতন হতে হবে। খেলায় মিজান খান ক্রীড়া একাডেমিকে পরাজিত করে রায়েন্দা শরীফুল স্মৃতি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-০ গোলে চ্যাম্পিয়ন হন
শনিবার বিকেল ৫টায় তেতুলবাড়ীয়া দক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেঁতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলার দ্বিতীয় দিনে খেলার শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাতৃ সংঘ ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি নিয়াজুর রহমান মোল্লা, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু, নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দ্বিতীয় দিন খেলায় মিজান খান ক্রীড়া একাডেমিকে পরাজিত করে রায়েন্দা শরীফুল স্মৃতি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-০ গোলে চ্যাম্পিয়ন হন। #