
কাজী ইফতেখার, দাগনভূঞা সংবাদদাতা।
দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে বহিষ্কার করে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই সাংগঠনিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্য জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আলা উদ্দিনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসাথে, সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে।