ঝিনাইগাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ ডিলার নিয়োগ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

 

শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ লটারির আয়োজন করা হয়।

লটারিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন করেছিলেন। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জনকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে ডিলারশিপপ্রত্যাশীরা জানান, অতীতে ডিলার নিয়োগে তদবির ও অনিয়মের অভিযোগ থাকলেও এবার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে নিয়োগ হওয়ায় কোনো বিতর্কের সুযোগ নেই। তারা এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা অভিযোগ উঠে। তাই এবার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ