
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকালে গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া-লালপুর বর্ডার (ইউ এন ও পার্ক) এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাচুরিয়া গ্রামের লালচাঁনের ছেলে গোলাম রসুল (৬৩), একই ইউনিয়নের সান্যালপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মনসুর আলী(৬০) ও বাগাতিপাড়া পৌর এলাকার ঘোরলাজ গ্রামের মজিরের ছেলে বশির(৩২) কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় বছিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫),২১(১) ধারায় মোঃ গোলাম রসুলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় মনছুর কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের উপস্থিততে ঘটনাস্থলে জনসম্মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে তার টিম জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করে দেন ও তিনি বলেন উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।