বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

সারাদেশের ন্যায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য ‌র‍্যালী শেষে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। সেখানে এক ধোয়া শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে বড়াল সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এনায়েত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুরসহ স্থানীয় সাংবাদিকগন ও শিক্ষার্থীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ