বাগেরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ পালিত


সোহেল রানা বাবু, বাগেরহাট।


সবার জন্য মানসম্মত পরিসংখ্যান প্রতিপাদ্য কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় এর সামনে বর্ণাঢ্য রেলি ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ