পুলিশ সুপারের পরিদর্শনে ফেনী জেলা পুলিশের কুচকাওয়াজ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১৯ অক্টোবর ২০২৫, সকাল ৮টায় আয়োজিত এই প্যারেডে ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান একটি সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন।

​এবারের মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান। কুচকাওয়াজ পরিদর্শনের সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম উপস্থিত ছিলেন। ফেনী জেলার বিভিন্ন পুলিশ ইউনিটের ইনচার্জ ও সদস্যরা এই প্যারেডে অংশগ্রহণ করেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস এবং সুশৃঙ্খল উপস্থাপনার (টার্ন আউট) প্রশংসা করেন। তিনি মূল্যায়নের ভিত্তিতে কয়েকজনকে ‘গুড সার্ভিস’ (জিএস) মার্ক প্রদান করেন।

​প্যারেডের সার্বিক আয়োজন ও পুলিশ সদস্যদের প্রদর্শিত শৃঙ্খলায় পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালন এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ