
মুহাম্মদ মোশাররফ হোসাইন।
বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পবিত্র কোরআনের আলো’র ১৮তম আসরের জেলা পর্যায়ের অডিশন রবিবার ফেনীতে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ অডিশন অনুষ্ঠিত হয় ফেনীর স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “মিছবাহুল কোরআন ওয়াস সুন্নাহ” মাদ্রাসায়, হাফেজ মাওলানা ইদরীস সাহেবের তত্ত্বাবধানে।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেন বহু প্রতিযোগী হাফেজ। প্রাথমিক বাছাই পর্ব শেষে সেরা ১০ জনকে বিভাগীয় রাউন্ডের জন্য মনোনীত করা হয়।
আয়োজকরা জানান, কোরআনের আলো প্রতিযোগিতা দেশের তরুণ হাফেজদের উৎসাহিত করা ও পবিত্র কোরআন শিক্ষার প্রসার ঘটানোর একটি জাতীয় উদ্যোগ হিসেবে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।