নড়াইলে সাবেক এমপি কবিরুল হক (মুক্তি)কে জেলহাজতে প্রেরণ,আদালত চত্ত্বরে জয় বাংলা স্লোগান

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী-লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা।

রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন। রোববার সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক সাংসদ মুক্তিকে আদালতে হাজির করা হয়।পরে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী-লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি) আদালত থেকে বের হওয়ার সময় জয় বাংলা,জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে ওঠেন এবং আদালত চত্তরে নেতাকর্মী’রাও জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

আদালত সূত্রে জানা যায়,কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রবিবার তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।

আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী-লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ