নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা’র শুভ উদ্বোধন

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

“সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ২০২৫ শুরু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন,জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

পরে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,জেলা শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ মহিউদ্দিন,রিসোর্চ পারসন সময় টিভির সংবাদ পাঠক গোলাম রাব্বি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মী’রা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,শিক্ষার মান উন্নয়ন,প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ মেলা অগ্রনী ভূমিকা পালন করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ