ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাকসুদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,তার মৃত্যুতে শোকাহত উপজেলা জামায়াত।
পারিবারিক ও উপজেলা জামায়াতের শোকবার্তার মাধ্যমে জানাগেছে, শনিবার বিকেল সাড়ে ৫ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ী জামনগর ইউনিয়নের কালিকাপুরে মৃত্যু বরণ করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ জন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মরহুম মাকসুদুর ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ১৭ বছর তিনি বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এবং ২০১২ সালে তিনি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসরে যান। দীর্ঘ কয়েক বছর থেকে তিনি বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ গতমাসে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন,নায়েব আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী সরকার এক শোকবার্তায় বলেন মরহুম মাকসুদুর রহমান তার জীবনে ইসলামি আন্দোলনে ভূমিকা পালন করেছেন এবং আমৃত্যু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। আল্লাহ পাক তার জীবন থেকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন, শোকাভিভূত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন এবং সকল সমস্যার সমাধান করে দিন।