
মুহাম্মদ মোশাররফ হোসাইন, জেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫ সোমবার
ফেনীর সরকারি পাইলট হাইস্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবার মাঝে ৭৫ টি ছাগল বিতরণ করা হয়েছে।
এ প্রকল্পে প্রত্যেক বিধবা পেয়েছেন ৩ টি করে ছাগল (২ টি মাদী, ১ টি খাসী)। সাশ্রয়ী মূল্য ও মান নিশ্চিত করতে আমরা ছাগলগুলো সংগ্রহ করেছি ময়মনসিংহের ভালুকার কয়েকটি গ্রাম থেকে। যেখানকার খামারীরা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই)-এর সরাসরি তত্ত্বাবধান ও পরামর্শে ছাগলগুলো প্রতিপালন করেছেন।
আনন্দের বিষয় হলো, ক্রয় এবং বিতরণের মাঝের দু-তিনদিনের বিরতির ফাঁকে অনেক ছাগল বাচ্চা প্রসব করেছে। ফলে অনেক বোন তিনটি ছাগল নিতে এসে বাড়ি নিয়ে গেছেন বাচ্চাসহ ৫/৬ টি ছাগল।
সুস্থ-সবল ও পরিপুষ্ট ছাগল পেয়ে বন্যার্ত বিধবাদের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। এ সময় পাইলট হাইস্কুল মাঠ হয়ে ওঠে আনন্দের বাজার।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্পের উপকরণসমূহ যাকাতের অর্থ থেকে প্রদান করা হয়। তাই, সারাদেশের অসংখ্য অসহায় মানুষকে স্বাবলম্বী করতে আপনার যাকাতের একটা অংশ আমাদেরকে অর্পণ করুন।

