শিক্ষক তমাল’র এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি পরামর্শ

আমি সাপাহার সরকারি কলেজে দুই বছর শিক্ষকতা করার সুযোগ হয়েছিলো।তার সুবাদে আমি অনার্স ও এইচএসসি কিছু শিক্ষার্থীকে প্রাইভেটলি পড়িয়েছিও।

এইচএসসিদের যারা আমার কাছে পড়তো তারা সবাই পাস করেছে।যাকে নিয়ে ভয় পেতাম সেও পাস করেছে।২০২৫ সালের এইচএসসি রেজাল্ট নিয়ে যেহেতু বলা হচ্ছে,এবার সবাই সবার যোগ্যতায় পাস করেছে।তাই এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে।

১।বর্তমানে আমাদের দেশে ইংরেজি বিষয়টিকে পড়ানোর জন্য (communicative language teaching) CLT অ্যাপরচটি প্রচলিত।পড়া বা প্রশ্ন স্বাভাবিকভাবে এর আওতায়।আপনারা যদি ইংরেজিতে যোগাযোগটা করতে শিখেন(প্রাথমিকভাবে,বন্ধু সার্কেলে) এই অভ্যেসটা গড়তে পারেন তাহলে ইংরেজিতে কোন রকম প্রস্তুতি ছাড়ায় পাস করা সম্ভব।উদাহরণ হিসেবে বলা যেতে পারে,আমাদের সকলের প্রিয় টপিক “Article”- A এবং An আসলে sound/উচ্চারণ এর উপর নির্ভর করে।letter/বর্ণের উপর নয়।এমন আরো অনেক টপিকের অনেক সমস্যার সমাধান হবে শুধুমাত্র এটিকে ভাষা হিসেবে ব্যবহার করতে পারলে অনেক সমস্যা ম্যাজিকের মতো সমাধান হবে।

২।১ম পত্রের সবগুলো টপিক সম্পর্কে একটা ধারণা রাখতে হবে।এটা আপনার প্রশ্ন বুঝতে সহযোগিতা করবে।আপনি যোগাযোগটা করতে পারলে উত্তর করতে পারবেন।

৩।সপ্তাহে একদিন অন্তত সিলেবাসের বাহিরের কোন টপিক(আপনি সম্পর্কিত হলে বেশি ভালো) লেখার paragraph/বা essay এর ফরমেটে লেখার চেষ্টা করবেন।

৪।টেস্টপেপার বা রুলস নিয়মিত প্রাকটিস করবেন।আর নিয়ম যেগুলো পড়বেন,সেই নিয়মের একটা উদাহরণ আপনি আপনার জীবন থেকে তৈরী করতে পারলে রুলস গুলো বেশি মনে থাকবে।এবং আপনি গ্রামার উপভোগ করবেন।

সর্বোপরি Grammar/Rules এগুলোকে নিয়ে প্যানিক না হয়ে,English কে একটা ভাষা হিসেবে শিখতে পারেন,ব্যবহার করতে পারেন তবে শুধু এইচএসসি নয় পুরো জীবনের জন্যই কাজে লাগবে।

ধন্যবাদান্তে
তমাল কৃষ্ণ নাথ
সহকারি শিক্ষক (ইংরেজি)
রামরামপুর শীতলডাঙা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ