
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা ।
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এর স্বাক্ষরিত পেডে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে মোঃ মোরশেদ আলম কে আহ্বায়ক ও অধ্যাপক মোঃ রুহুল আমিন কে সদস্য সচিব ঘোষণা করা হয়।
চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবু তাহের বলেন, বিগত দিনে উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের কার্যক্রম ধীরগতিতে চলছিল।
সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।