
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ধিত সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য জসিম আহমেদ খোকন মাষ্টার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দিনকালের প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন মেম্বার, আব্দুল আজিজ, উপজেলা সমবায় দলের আহ্বায়ক মো. আলামিন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, নওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হারিফ উদ্দিন হানিফ, নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা চালক দলের আহ্বায়ক মো. রোমান আহমেদ, সেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক, আমির হোসেন, ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নয়ন মিয়া, সাধারণ সম্পাদক সন্তোষ মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক আনছু মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম, নওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিজুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক লিটন মিয়া, মৎস্য জীবি দলের নেতা মহিমউদ্দিন, জাসাস নেতা শফিকুল ইসলাম, রতন মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।