কুলিয়ারচরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনে (উপ-সচিব) জেবুন্নাহার শাম্মী

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার লক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন্নাহার শাম্মী।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার লক্ষে তিনি উপজেলার রামদী, গোবরিয়া আব্দুল্লাহপুর, সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারকসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সচিব ও সদস্যবৃন্দ।

স্থানীয় সরকার উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মী ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রীয় সেবার মৌলিক ভিত্তি। তাই এ কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে চলমান জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করে সময়মতো নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা, রেজিস্টার সংরক্ষণ ও জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির বিষয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ