কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক মতবিনিময় সভা রোয়াইলবাড়ী বাজার সংলগ্ন জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূঞা’র সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলমগীর খসরু, রোটারিয়ান এম নাজমুল হাসান, আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জেড এইচ হাসান বিন শফিক সোহাগ, এম জি মাসুম রাসেল ও মেজর (অবঃ) সৈয়দ আবু বকর সিদ্দিক।

উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, সাবেক সাধারন সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমান ভুঞা বাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমেন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকল মনোনয়ন প্রত্যাশীরা একসাথে মাঠে কাজ করছি।

দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যার হাতেই ধানের শীষ প্রতীক তুলে দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ