ইসলামই নারীর মর্যাদা দিয়েছে: ডা. ফখরুদ্দিন মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, ইসলাম নির্ধারিত বিধিবিধানই নারীদের অধিকার এবং মর্যাদার রক্ষাকবচ। তিনি উল্লেখ করেন, তাঁর দল নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সব সময় অগ্রগামী ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

​বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, বিকেলে সোনাগাজী উপজেলার ৮নং আমীরাবাদ ইউনিয়নে আয়োজিত তিনটি পৃথক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডা: মো: ফখরুদ্দিন মানিক তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন মতবাদ নারীদের বঞ্চিত করলেও একমাত্র ইসলামই তাদের সম্মানিত ও মর্যাদাবান করেছে। তিনি নারীবাদীদের সমালোচনা করে বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করে নিজেদের প্রগতিবাদী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা দেশীয় সভ্যতা এবং সংস্কৃতির পরিপন্থী।

​সংসদ সদস্য প্রার্থী আরও বলেন, এ অঞ্চলের মানুষ নিজস্ব ধর্মীয় ও দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত। এখানে ভিন্ন কোনো দেশের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অতীতেও অগ্রগামী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ