বাগাতিপাড়াতেও দাবী আদায়ে শিক্ষকদের কর্মসূচি পালন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।

 

নাটোরের বাগাতিপাড়ায় ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদী বক্তব্য সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নেকবর হোসেন, একেএম শরিফুল ইসলাম লেলিন, কলেজ শিক্ষক শামীম সরকার, মনোয়ার হোসেন, সারোয়ার জামান, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সুপার সামসুল আরিফিন, শিক্ষক সাম্মী আক্তার, আলমগীর হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবি দ্রুত সরকারকে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহবান জানান।

তাছাড়া দেশের সমস্ত এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত রাখা হবে এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে হুশিয়ারি করে দেন।

এছাড়া গত ১২-অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর নেক্কারজনক হামলা, লাঠিচার্জ করে রক্তাক্ত করার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ