মো: রফিকুল ইসলাম,নড়াইল।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামী'র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের আমি'র আতাউর রহমান বাচ্চু।
এ সময় জেলা কর্মপরিষদ সদস্য ও নড়াইল ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল এর সভাপতিত্বে,জেলা কার্যকরি পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আলমগীর হোসেন,নড়াইল সদর উপজেলা শাখার আমীর আবদুল্লাহ আল আমীন,যুব বিভাগের জেলা সভাপতি জামায়াত নেতা খিয়ামউদ্দিনসহ জেলা, উপজেলা,পৌর জামায়াত এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন,দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।
৫ দফা প্রধান দাবিসমূহ ১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২.উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা। ৩.অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪.বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম,
নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫.স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।