সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী ( কুড়িগ্রাম) ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রোববার দুপুর ২ টায় শুরু করে সাড়ে সাড়ে ৩ টা পর্যন্ত শতশত শিক্ষক-কর্মচারীগণ একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, সুপার সিরাজুল ইসলাম প্রমূখ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ ইউএনও বরাররে একটি স্বারক লিপি প্রদান করেন।