
আব্দুর রহমান রাসেল, রংপুর অফিস
রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেছেন,তাম্বুলপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি প্রায় ৪ যুগের বেশি থেকে তাম্বুলপুরের শ্রমজীবী মানুষজন অনেক কষ্ট করে ৩৫ কিলোমিটার পথ পারি দিয়ে রংপুর মর্ডান ও সাথমাথা গিয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠতে হতো। সেই কষ্ট নিরসনের লক্ষ্যে আজ থেকে দুই পাল্লার বাস তাম্বুলপুর ও পাওটানা হয়ে ঢাকা যাবে।
তিনি আরও বলেন, চর অঞ্চলের মানুষ
অনেক কষ্ট করে তাম্বুলপুর থেকে মর্ডান সাতমাথা হয়ে যাত্রীদের ঢাকা যেতে হতো। সে কারণেই তাম্বুলপুরের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এই রোডে যাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে ঢাকা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা চালু করা হলো। এতে করে শ্রমজীবী মানুষের উন্নয়নের বিকাশ ঘটবে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে ততো তাড়াতাড়ি এই এলাকার মানুষজনের আর্থিকভাবে স্বচ্ছলতা বাড়বে। সেই লক্ষ্যে আমার বাংলা এক্সপ্রেস এর যাত্রা আজ থেকে শুরু হল।
আজ রোববার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুরে ফিতা কেটে আমার বাংলা এক্সপ্রেস ও কাউন্টারের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন রংপুর জেলা মটর মালিক সমিতি সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।
এতে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ আরো বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাম্বুলপুর বাসীর দুই পাল্লার বাস ঢাকা যাওয়া আসা করবে। আজকে সেই স্বপ্ন তামুলপুর বাসীর পূরণ হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে রোডে বাস চলাচল করবে। যাত্রীরা কোনভাবে যেন ভোগান্তিতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এতে যাত্রীরা প্রথম পুরস্কার মোবাইল ফোন ও নয়টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় । সেই সঙ্গে যাত্রী সেবার জন্য আমার বাংলা এক্সপ্রেস এর পক্ষ থেকে যাত্রীদের পানি ও বিস্কিট প্রদান করা হবে। যেকোনো সমস্যায় যাত্রীরা অভিযোগ করতে পারবেন অভিযোগ নাম্বারে।
অন্যান্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন
রংপুর জেলা মটর মালিক সমিতির কোষাধক্ষ্য
সাইদুল ইসলাম,জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু,আমার বাংলা এক্সপ্রেস
স্বত্বাধীকারী পলাশ তালুকদার,আমার বাংলা এক্সপ্রেস ব্যবস্থাপনা পরিচালক শাহানা সুলতানা মুক্তি,তাজহাট থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু মুসা তমামী,আমার বাংলা এক্সপ্রেসের ম্যানেজার আল আমিন,
তাজহাট থানা বিএনপি নেতা,তরিকুল ইসলাম প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত শেষে তাম্বুলপুর ও পাওটানা থেকে রংপুর মর্ডান মোড় হয়ে, ঢাকার উদ্দেশ্যে আমার বাংলা এক্সপ্রেস রওনা দেন।