
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর আগামী ডিসেম্বর মাসে নির্বাচনকে সামনে রেখে শনিবার ঢাকা বনানী ক্লাবে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বায়রার জনপ্রিয় প্রবীণ নেতা খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি দাহমাশি গ্রুপ চেয়ারম্যান জনাব নোমান চৌধুরী সহ আমরা বিভিন্ন রিক্রুটিং লাইসেন্স মালিকগন।
সভাপতিত্ব করেন মাহবুব উল করিম সিদ্দিকী (জাফর)।
আলোচনায় বক্তারা বলেন, মালয়েশিয়া,, সৌদি আরব সহ বিভিন্ন দেশে শ্রমিক প্রেরনে জটিলতা নিয়ে আলোচনা হয় এবং এই বিষয়ে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিবের সাথে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।