
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আয়োজিত এক প্রজেক্টর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে মুশলধারা বৃষ্টি উপেক্ষা করেও শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় ফেনী অঞ্চলের কোথাও এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রবল বর্ষণের মধ্যেও নিজেদের অবস্থানে অবিচল থাকেন।
নেতৃত্ব ও সংগঠনের প্রতি কর্মীদের অবিচল আস্থা ও গভীর আনুগত্যের প্রমাণ দিতেই প্রতিকূল আবহাওয়া ও তুমুল বৃষ্টিতে ভেজেও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন তাঁরা। প্রজেক্টরের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বক্তব্য দেন এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া। অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা তাঁতিদলের সদস্য সচিব ইয়াছিন, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার রশিদ।
এছাড়াও জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আফছার মজুমদারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ এসময় উপস্থিত ছিলেন। প্রবল বর্ষণ সত্ত্বেও কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে।