পরশুরাম সীমান্তে ইয়াবাসহ এক ব্যক্তিকে বিজিবির আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সাত পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ইং, আনুমানিক সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার বাউরপাথর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

​ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ পরশুরাম বর্ডার আউটপোস্ট (বিওপি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানে নামে। দলটি মেইন পিলার ২১৬২ এর ৮ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো: জসিম নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ০৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​আটক হওয়া মো: জসিম (৪৫) পরশুরাম উপজেলার বাউরখোমা গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত মাদকসহ তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ