
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী সরকারি কলেজ শাখা এক দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আবরার ফাহাদের স্মরণে এবং তার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আবরার ফাহাদের জীবন ও ত্যাগের ওপর আলোকপাত করেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। আলোচনা শেষে তার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম এবং ফেনী সরকারি কলেজ শাখার সম্পাদক এনামুল হক।
এছাড়াও ছাত্রশিবির ফেনী জেলা কলেজ সম্পাদক ইয়াসিন ভূইয়া, এইচআরডি সম্পাদক হাসিবুল ইসলাম, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি এফ আই পলাশ চৌধুরী, সেক্রেটারি নাইমুর রহমান শুভ এবং দপ্তর সম্পাদক মাইনুল ইসলামসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।