
এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গর্বিত সন্তান, মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। একইসঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং দাফনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম এর নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল, রূপগঞ্জ – জনাব ফরিদ-আল-সোহান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে এই গর্বিত বীরকে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
উপজেলা প্রশাসন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।