সোনাগাজীর কর্মহীন ১০০ পরিবারকে খাদ্য দিলেন এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর সোনাগাজীর চরদরবেশ অঞ্চলের কর্মহীন ১০০টি শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর, ২০২৫) সকালে এই ফুড প্যাকেট বিতরণের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে ডা. মো. ফখরুদ্দিন মানিক তার বক্তব্যে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শ্রমিকরা আমাদের অর্থনীতিকে সচল রাখেন। দেশের উন্নয়নের চাকা শ্রমিকদের ঘামে আবর্তিত হয়। আমরা সেই শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি।” তিনি আগামী দিনে দাগনভূঞা-সোনাগাজীর সকল শ্রমিকের জন্য ঝুঁকিমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

​সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়্যদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. মোস্তফা এবং পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। ডা. ফখরুদ্দিন মানিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্বেও ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ