বাগাতিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা শিক্ষক দিবসকে কেন্দ্র করে শিক্ষকদের মর্যাদা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ