
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
প্রায় এক বছর বন্ধ থাকার পর নাটোরের বাগাতিপাড়ায় আবার চালু হলো একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বড়াল নদীর সংলগ্ন পার্কটির পুনরায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
প্রশাসনিক কার্যালয়ের সূত্রে জানা যায়,পার্কটি অংশীদারিত্বের জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। এর পর প্রশাসনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মের্সাস কবির ট্রেডার্সের স্বত্বাধিকারী কবির হোসেন শিপলু পরিচালনা দায়িত্ব নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, পার্কটি আবার চালু হওয়ায় বিনোদন ফিরে আসবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন,বন্ধ থাকার কারণে লোকজন অনেকদিন পার্কে ঘুরতে আসলেও বন্ধ থাকার কারনে ফিরে যেতে হয়েছে, এখন আবার পূনরায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে আসতে পারবেন স্থানীয় ও দর্শনার্থীরা।
পার্কটির স্বত্বাধিকারী কবি ট্রেডার্স এর পরিচালনাকারি কবির হোসেন শিপলু বলেন, দীর্ঘ এক বছর পার্টি বন্ধ ছিল।আমরা চেষ্টা করব পার্কটি সুষ্ঠভাবে পরিচালনা করতে। এই পার্কটিতে দর্শনার্থীদের আকৃষ্ট করতে তিনি এবং প্রশাসনের সহায়ত সকল ধরণের উদ্যোগ গ্রহণ করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, পার্কটি দীর্ঘ দিন বন্ধ থাকায় উপজেলা প্রশাসন সকল শর্ত মেনেই কবির ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিকে পার্কটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। পার্টি উন্নয়নের লক্ষ্যে আরো বিভিন্ন রকমের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য,২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহমেদ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও পার্ক নামে একটি পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে তার বদলি হলে ২০২১ সালে তৎকালীন ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করেন এবং তৎকালীন এমপি এর উদ্বোধন করেন। উপজেলায় বিকল্প কোন বিনোদন পার্ক না থাকায় দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল পার্কটি।
পার্কটি পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সাথে আর্ট হকার নামে এক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ প্রাইভেট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হন। তবে তিনি চুক্তির শর্ত ঠিকভাবে না মানায় নোটিশ ঝুলিয়ে পার্কটি বন্ধ করে দিয়েছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।