
নিজস্ব সংবাদদাতা:
’শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের ৩৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে তানজিদ উদ্দিন শুভকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত কমিটিকে দিকনির্দেশনা দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এই পরিষদের সদস্যরা হলেন সাংবাদিক সিদ্দিক আল মামুন, লিয়াকত আলী আরমান, আজিজ উল্লাহ আহমদী, মোহাম্মদ ফয়েজ উল্লাহ এবং দেলোয়ার হোসেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আর এ চৌধুরী রাহাত, বদিউল আলম রকি, আব্দুর রহিম বাবু, মুঃ রায়হান উদ্দিন ও আতিক ইমন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শাফায়াত উল্লাহ, হাসান মাহমুদ, ইশতিয়াক রসুল সানবিন ও আজাদ হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইসমাইল মোজাহিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমন পাল, ফাহিম হোসেন মাহি, আরিফ আহমেদ ও সরোয়ার জাহান জেমিল মনোনীত হয়েছেন।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক শরিফ উদ্দিন জিদান, দপ্তর সম্পাদক একরাম হোসেন রনি, মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা বিনতে মোজাম্মেল, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আদর পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন মিতুল, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং ক্রীড়া সম্পাদক হিসেবে সাব্বির মজুমদার দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে ও কার্যকরী সদস্য হিসেবে আরও ১৭ জন দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী প্রকল্প, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বৃক্ষরোপণের মতো বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।