মোরেলগঞ্জ-শরণখোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

এম.পলাশ শরীফ, বাগেরহাট।।

 

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল হক ফরাজী। বুধবার (১ অক্টোবর) তিনি মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। পূজার আনন্দঘন পরিবেশে ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে ঐতিহ্যবাহী আয়োজনে তাঁকে বরণ করে নেয় পূজামণ্ডপগুলো।

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মোঃ মনিরুল হক ফরাজী ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাস। ধর্মীয় উৎসবকে ঘিরে আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও আলোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।##

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ