
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন,নড়াইল পুলিশ সুপার মো: রবিউল ইসলাম।
(৩০সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে,নড়াইল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন,পুলিশ সুপার মো: রবিউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আশরাফুল ইসলাম,নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো: আব্দুল খালেকসহ আরো অনেকে। এ সময় পুলিশ সুপার মো: রবিউল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন,পুলিশ জনগণের বন্ধু,জনগণের জান-মালের নিরাপত্তার দায়ীত্ব বাংলাদেশ পুলিশের।
আপনারা হানাহানী,মারামারি,দাঙ্গা-হাঙ্গামাসহ কোন রকম অপরাধের সাথে জড়াবেন না। আপনাদের সন্তান’রা সন্ধার পরে কোথায় চলাফেরা করে,কোথায় যায়,কি করে,খোজ খবর রাখবেন এবং সকল বিষয়ে আইনকে সহযোগিতা করবেন বলে সকলকে আহব্বান জানান।
পুলিশ সুপার আরো বলেন,হিন্দু সম্প্রদায়ের মানুষদের বড় একটি উৎসব হলো শারদীয় দূর্গাপূজা উৎসব। আমার ভালো লাগছে,প্রতিটা পূজামন্ডপে দর্শনার্থীদের ভিড়। আপনা’রা মনের আনন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন,আমার নিজের কাছেও ভালো লাগছে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং মাদক থেকে দুরে থাকবেন বলে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের শারদীয় দূর্গাপূজা’র শুভেচ্ছা জানান।