নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: ফখরুদ্দিন মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের যুবকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পাঠাগার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

​ডা. মানিক তার প্রতিশ্রুতির কারণ ব্যাখ্যা করে বলেন, “কোনো যুবক যেন বেকার না থাকে, সেজন্য প্রত্যেকের হাতকে দক্ষ হাতে রূপান্তর করে জনশক্তিতে পরিণত করা হবে ইনশাআল্লাহ। আমরা আর এ দেশে কোনো হতাশ ও বেকার যুবক দেখতে চাই না।” তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের বিকল্প নেই।

​উদ্যোক্তাদের সহায়তা, ল্যান্ডিং লাইব্রেরি উদ্বোধন এবং শিক্ষা উপকরণ উপহার প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. ফখরুদ্দিন মানিক শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আর্থিক সংকট অথবা পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির কারণে কেউ যেন ঝরে না পড়েন অথবা পিছিয়ে না পড়েন, সে ব্যাপারে জামায়াতের নেতাকর্মীরা পাশে থেকে সহায়তা করবে।” নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের সব ধরনের লজিস্টিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা এবং নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ