শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নবগঠিত উপজেলা এবং ছয় ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি'র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলমের পরিচিতি এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে মহিলা দল কর্তৃক আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম।
এছাড়া, সভায় উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম,উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দীন লিটন এবং উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আইকনিক মুহূর্ত হিসেবে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দলের নেতৃবৃন্দ।