
মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ –
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সহিদ ছুরুক আলী, সাবেক সভাপতি ডাঃ শামছু মিয়া, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ম সম্পাদক আকছির মিয়া স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিরাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল রহিম তালুকদার শ্যামল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক মাষ্টার আলী হায়দার সরদার, সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মামুন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ আফজাল হোসেন চৌধুরী ফয়সল,সহ সভাপতি মাসুক মিয়া ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, যুগ্ন সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার, সাংবাদিক মিজানুর রহমান,ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, খলিলুর রহমান,আব্দুল জলিল জামাল উদ্দিন পন্ডিত ও ইব্রাহীম খলিল প্রমুখ।
ওয়ার্ড কমিটির সভাপতি মৃত আঃ শহীদ ছুরুক আলীর পরিবর্তে সহ সভাপতি মোঃ ইয়ার চাঁন কে ভারপ্রাপ্ত সভাপতি, সহ সভাপতি আঃ শহীদকে সিনিয়র সহ সভাপতি ও যুগ্ম সম্পাদক মোঃ উছমান মিয়া কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী কাউন্সিল হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শোকসভার সমাপ্তি ঘটে।